সংবাদ · রাজনীতি
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলাল
২৬/১০/২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।জানা যায়, সাক্ষাতে আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনে লড়াই করছেন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বঙ্গভবন থেকে বেরিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘মূলত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলাম। সেখানে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে কথা হয়েছে।’ সাক্ষাৎ শেষে দলীয় নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।/
মূল প্রতিবেদনে যান ↗