মেহেরপুর প্রতিনিধি:
বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা গেছেন সাদিক। সোমবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
নিহত সাদিক মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মেহেরপুর শহরের গোহাটপাড়ার একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাদিক। পরে তাঁকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাদিকের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
The post বিদ্যুৎস্পৃষ্টে আহত সাদিকের মৃত্যু, রায়পুরে দাফন সম্পন্ন appeared first on Meherpur News.
