‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে ২৬-২৮ নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’-এ রৌপ্য অর্জন করেছে স্মার্ট ডেইরি লিমিটেড। গবাদিপশুর খামার ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট ডেইরির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে পদক তুলে দেন। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে ২৬-২৮ নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। এবারের আয়োজনে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি পদক দেয়া হয়েছে।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় স্মার্ট ডেইরির এমডি বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্মার্ট ডেইরির খামারে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে।’ মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনের পাশাপাশি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও জানান তিনি।
মোহাম্মদ জহিরুল ইসলাম আরো বলেন, ‘এ স্বীকৃতি স্মার্ট ডেইরির কর্মকর্তা-কর্মচারী ও খামারের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এটি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরো অবদান রাখতে অনুপ্রেরণা জোগাবে।’ ভবিষ্যতেও আধুনিক খামার ব্যবস্থাপনা, গুণগত মান ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্মার্ট ডেইরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected] , [email protected] (অনলাইন)
