
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় ২ টাকা ৪৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ১৫ পয়সা।
অর্থসূচক/
The post প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক appeared first on অর্থসূচক.
