সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিনজন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে।নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার।
হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন।
এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
আজকালের খবর/বিএস
