চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় বগাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তিনি অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। এ দুই মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে আদালতে হাজির করা হয়।
নুরুল আলম আরও বলেন, দুই মামলার বাকি ১২ আসামি হাইকোর্টের জামিনের আদেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
The post খুলশীতে পুলিশের ওপর হামলা, বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
