জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে লড়াইয়ে নয়া মোড়! কালীঘাট শিবির নথি চুরির চেষ্টা করেছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এনিয়ে সোমবার সকালে তিনি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেস দলটি দু’ভাগে ভাগ হওয়ার পর আপাতভাবে দুটি আলাদা প্রতীক দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু জোড়াফুলের দখল নিয়ে দুই শিবির এখনও যুযুধান। আজ, ২৬ অক্টোবর কমিশনে তথ্য জমা দেওয়ার শেষ দিন। মমতা ও ঋতব্রত তৃণমূল দিল্লিতে নথি পাঠিয়েছে। মাঝপথে নথি ছিনতাইয়ের অভিযোগ তুললেন ঋতব্রত। এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কালীঘাট শিবিরের।
এক্স হ্যান্ডল পোস্টে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, কালীঘাট শিবির ২৫ অক্টোবর অর্থাৎ রবিবার রাতে চার্টার্ড ফ্লাইটে নিজেদের নথি পাঠিয়েছে দিল্লিতে। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২৪ তারিখ, শনিবার নিজেদের নথিপত্র নিয়ে দিল্লিতে রওনা দিয়েছেন সড়কপথে। সোমবার সকালে তাঁদের ট্রাক আটকে সেসব নথি ছিনতাইয়ের চেষ্টা হয় বলে অভিযোগ ঋতব্রতর। এও জানান, যদিও কালীঘাট শিবিরের ওই ষড়যন্ত্র রুখে দিয়েছেন তাঁর সাহসী কর্মীরা। এরপরই বিরোধী দলনেতার কটাক্ষ, ‘চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। সবসময় গায়ের জোরে সবকিছু লুটের চেষ্টা সফল হয় না।’
Chartered Flight has carried Kalighat’s affidavits to Delhi on 25 th evening. Our Affidavits are being transported to Delhi by road. Our workers have started with our documents on 24 th morning for depositing in ECI. Half an hour ago there were attempts to take control of the truck and snatch our documents. Our workers have resisted bravely. The fight is on. A fight between Chartered Culture versus Grass Root resolve. Despots will not succeed in their attempt of organised loot in every sphere. @ECISVEEP @DelhiPolice @dtptraffic @police_haryana
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) October 25, 2026
তৃণমূল কংগ্রেসে ফাটলের পর গত ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে অস্থায়ী সমাধান হিসেবে নির্বাচন কমিশন দুই শিবিরকে আলাদা নাম ও প্রতীক দিয়েছিল। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ফুটবলার প্রতীক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রতীক ছিল খাম। কিন্তু তা অস্থায়ী। দলের আদি প্রতীক অর্থাৎ ঘাসের উপর জোড়াফুল নিয়ে টানাটানি জারি রয়েছে এখনও। তার ফয়সালা করতে আজ অর্থাৎ ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে দু’পক্ষের যথাযথ নথি-সহ চূড়ান্ত হলফনামা দেওয়ার শেষ তারিখ। সেই জমা দিতে গিয়েই একের বিরুদ্ধে আরেকপক্ষ লুটের অভিযোগ তুলল।
