হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনা ঘটে।
প্রথম সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে উপচে পড়া ভিড়ের মধ্যেই চোরবাগানে ঘটে যায় দুর্ঘটনা। হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। এই ঘটনায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর থিমশিল্পী সুশান্ত শিবানী পালকে তলব করল কলকাতা পুলিশের সদর দপ্তর। লালবাজারের দপ্তরে বুধবার, ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
