কালবেলা · রাজনীতি
ওমর ফারুক কাউসারের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
10/27/2026

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসারের নেতৃত্বে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করা হয়। পরবর্তীকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ওমর ফারুক কাউসার বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়নে এবং দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে যুবদল সদা প্রস্তুত। কর্মীদের ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করে ভবিষ্যতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।’
ওই কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিকরুল হাসান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন, আহসান হাবীব, আবদুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ এবং শামীম হোসেনসহ অন্য নেতারা।
মূল প্রতিবেদনে যান ↗