লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ করে স্থাপন করা অবৈধ দোকান উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুটি মুদি দোকান ও একটি হোটেলকে তিনটি পৃথক মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) চন্দ্রগঞ্জ বাজারে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিদ্যালয়ের প্রবেশপথে স্থাপিত অবৈধ দোকানটি উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুটি মুদি দোকান ও একটি হোটেলের বিরুদ্ধে তিনটি মামলা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় চন্দ্রগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post চন্দ্রগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা appeared first on ভোরের চেতনা.
