নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
- আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কৃষ্ণ কাহারের মেয়ে স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাদের মা পিংকী রানী বাথরুমে থাকা অবস্থায় দুই বোন বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পুকুরের পানিতে বুদ্বুদ উঠতে দেখে সন্দেহ হয় মায়ের। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন তিনি।
চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
