শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণ অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ১৪০ কেজি মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বিত অভিযানিক দল। রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত গোসাইরহাট থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সাইখ্যা ব্রিজ, কোদালপুর, খেজুরতলা, পট্টিঘাট ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন গোসাইরহাট, গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গোসাইরহাট থানা পুলিশ। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ১৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় মাদরাসা, এতিমখানা এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
