নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে খুলনা ও কুষ্টিয়া জেলায় ১ জন করে মোট ২ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে
