প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
-->‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানকে সামনে রেখে প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শান্তা পিনাকলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীরা নতুন উদ্দীপনায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আরও পড়ুন
অনুষ্ঠানে ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ড. আরিফুর রহমান; স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাংকের পরিধি সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থা অর্জনে আমাদের সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই প্রিমিয়ার ব্যাংককে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি। সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।’
বিজ্ঞপ্তি/রিফাত/
আরও পড়ুন
পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’, তাদের কুরিয়ার ও পার্সেল সেবায় আনুষ্ঠানিকভাবে চালু করেছে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (DPOD)।
এই সুবিধার মাধ্যমে পার্সেল Out for Delivery স্ট্যাটাসে গেলে গ্রাহকরা SMS-এ একটি Payment Link পাবেন। লিংকে গিয়ে Pay Now অপশনে ট্যাপ করে ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের (MFS) মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
ফলে পেমেন্টের জন্য আগে থেকে নগদ টাকা রাখা, ভাঙতি টাকা জোগাড় করা কিংবা পেমেন্ট করার জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। কুরিয়ার ডেলিভারিতে গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা, নমনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন
ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি চালু করার মাধ্যমে পাঠাও কুরিয়ার ডেলিভারি প্রক্রিয়ার একটি দীর্ঘদিনের প্রচলিত সমস্যার সমাধান এনে দিয়েছে। ইতিপূর্বে ডেলিভারি নেওয়ার সময় গ্রাহকদের নগদ টাকা প্রস্তুত রাখা বা ভাঙতি মেলানোর যে ঝামেলা পোহাতে হতো, এই নতুন সুবিধার ফলে তার অবসান ঘটবে।
পার্সেল হাতে পাওয়ার মুহূর্তে বা পূর্বে নিরাপদ ও দ্রুত ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহক যদি ডেলিভারির স্থানে উপস্থিত নাও থাকেন, তারপরেও পেমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। ফলে ডেলিভারি প্রক্রিয়া হবে আরও দ্রুত ও গ্রাহকবান্ধব।
এই উদ্যোগটি পাঠাও কুরিয়ারের সাথে যুক্ত মার্চেন্টদের জন্যও নতুন মাত্রা নিয়ে এসেছে। ডেলিভারির পয়েন্টে একাধিক পেমেন্ট বিকল্প থাকায় মার্চেন্টদের গ্রাহকগণ কেনাকাটার শেষ ধাপ পর্যন্ত ঝামেলামুক্ত থাকতে পারবেন, যা গ্রাহকের অভিজ্ঞতাকে আরও আস্থাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করতে কার্যকর ভূমিকা রাখবে। এটি কুরিয়ার খাতে প্রথাগত ক্যাশ-নির্ভরতাকে পরিবর্তিত করে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন সংস্কৃতি গড়ে তুলবে।
এই ফিচারটির প্রসঙ্গে পাঠাও-এর পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টকে একটি নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা পাঠাও কুরিয়ারের অন্যতম লক্ষ্য। পার্সেল গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের পেমেন্টের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ মার্চেন্টদেরও উন্নত গ্রাহকসেবা প্রদানের প্রয়াসকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত ইতালির প্রতিষ্ঠান পিনিনফারিনা। এবার সেই প্রতিষ্ঠানের ডিজাইনের ছোঁয়া নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘নোট ৬০ আলট্রা’ এনেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
নোট ৬০ আলট্রার অন্যতম আকর্ষণ এর ডিজাইন। স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত ইউনি-চ্যাসিস ডিজাইনে একটি গ্লাস প্যানেলের নিচে রাখা হয়েছে তিনটি ক্যামেরা, অ্যাকটিভ-ম্যাট্রিক্স ডিসপ্লে ও লাইট। পিনিনফারিনার লোগোর নিচে রয়েছে সুপারকারের টেইললাইটের আদলে বিশেষ আলো, যা ফোন চালু করলে বা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম ও রেসিং থিমের ইউজার ইন্টারফেসের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে মনজা রেড, তোরিনো ব্ল্যাক, আমালফি ব্লু ও রোমা সিলভার রঙে।
দ্রুতগতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। গেমিং ও একসঙ্গে একাধিক অ্যাপ চালানোর জন্য তৈরি এই ফোন আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজারের বেশি স্কোর করেছে বলে জানিয়েছে ইনফিনিক্স। দীর্ঘ সময় ব্যবহারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে থ্রিডি আইসকোর কুলিং সিস্টেম। সঙ্গে ১.৫কে ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস ও জেবিএল টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
আরও পড়ুন
ফটোগ্রাফির জন্য নোট ৬০ আলট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচপিই প্রধান ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এতে ৩.৫ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুম করা যাবে। পাশাপাশি আলট্রা এইচডিআর প্রযুক্তিতে ছবি তোলা, প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ ও সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ফোনটির ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারিতে রয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, মাত্র ১৮ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে রয়েছে সেলফ-হিলিং প্রযুক্তি। এ ছাড়া গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।
পাশাপাশি বাজারে আসা নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে রয়েছে কেভলার প্যাটার্নের ফিনিশিং, রেসিং থিমের সফটওয়্যার, পিনিনফারিনার বিশেষ ওয়াটারমার্ক ও কাস্টমাইজড অ্যাকসেসরিজসহ গিফট বক্স। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ৫জি চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ ডিসপ্লে ও জেবিএল স্টেরিও স্পিকার। চার্জিংয়ের জন্য রয়েছে ৯০ ওয়াটের ফাস্ট ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা।
বাংলাদেশে নোট ৬০ আলট্রার দাম ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে নোট ৬০ প্রো ও পিনিনফারিনার ডিজাইনে তৈরি ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে ৪০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।
এ ছাড়া ৭০০০ টাকা ক্যাশব্যাকসহ নোট ৬০ পাওয়া যাচ্ছে ৩৭,৯৯৯ টাকায়। এর মাধ্যমে নোট ৬০ সিরিজের নির্বাচিত মডেলগুলোতে বিশেষ মূল্য ছাড়ের সুবিধা দিচ্ছে ইনফিনিক্স।
আরও পড়ুন
‘এরফান গ্রুপ’ রাইস ইউনিটের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
-->‘ঐক্য বিশ্বাসের বন্ধনে, সাফল্যের শিখরে’ -এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল ও খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এরফান গ্রুপ (রাইস ইউনিট)-এর বার্ষিক পরিবেশক সম্মেলন গত ২৪ অক্টোবর ২০২৬ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হয়।
এতে সমগ্র বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানের হোলসেল ও রিটেইল বিভাগ হতে প্রায় ৭০০ পরিবেশক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হন।
উক্ত অনুষ্ঠানে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব আলম, অর্থ উপদেষ্টা মো. মনির উদ্দিন, মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (হোলসেল) মো. জিয়াউর রহমান, উপ-মহাব্যবস্থাপক (রিটেইল) মো. মাহমুদুর রহমান বুলবুলসহ এরফান গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এ ছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও এরফান চিনিগুঁড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিক্রয়ের ভিত্তিতে সারা বাংলাদেশের ৭০০ জন পরিবেশকের মধ্য থেকে স্টার অব দ্য ইয়ার, টাইটানিয়াম, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে সর্বমোট ১৪৫ জন পরিবেশককে পর্যায়ক্রমে “স্বর্ণের নেকলেস”, মোটরসাইকেলসহ দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ এবং নানা প্রকার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা সংগীত পরিবেশন করেন। সেই সঙ্গে একঝাঁক তরুণ নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন।
বার্ষিক পরিবেশক সম্মেলন–২০২৬-এ এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব আলমের সঙ্গে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
৭০০০ এমএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের হেলিও ৬৫
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত
-->দীর্ঘসময় ধরে ফোন ব্যবহার করার জন্য এবার স্মার্টফোন ব্র্যান্ড হেলিও বাজারে নিয়ে হেলিও ৬৫ নামে নতুন একটি স্মার্টফোন। ২১ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ এমএইচ এর বিশাল ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা।
এর পাশাপাশি ১৬ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি uMCP টাইপ স্টোরেজ, NFC ও IP64 এর মতো স্পেশাল ফিচারও থাকছে।
হেলিও ৬৫ স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চ এর আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে যার স্ক্রিন টু বডিও রেশীও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এ ছাড়াও স্মুথ স্ক্রলিং এবং গেমিং এর জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে প্রবলেম না হয় তার জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।
আরও পড়ুন
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৭০০০ এমএইচ ব্যাটারি এবং এর সঙ্গে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা । ৩৩ ওয়াটের চার্জার ব্যবহার করে ব্যাটারি পুরোপুরি চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি ১০ ওয়াট Reverse Wired Charging সুবিধা থাকায় প্রয়োজনের সময় ফোনটি ব্যবহার করে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া সম্ভব।
ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ক্যামেরাটির অ্যাপারচার F/1.8 এবং এতে Electronic Image Stabilization বা EIS সুবিধা রয়েছে। সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার F/2.0। ফোনটির ক্যামেরাতে Motion Photo, Dual-View Recording, AI Emoji ও GIF-এর মতো ফিচার রয়েছে।
পারফরম্যান্সের জন্য হেলিও ৬৫-এ ব্যবহার করা হয়েছে ইউনিসক এর T7250 চিপসেট।
এতে রয়েছে অক্টা-কোর CPU, যার দুটি কোর ১.৮ গিগাহার্টজ এবং ছয়টি কোর ১.৬ গিগাহার্টজ গতিতে কাজ করে। ফোনটিতে ১৬ জিবি র্যাম দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ জিবি পর্যন্ত Expandable RAM সুবিধা রয়েছে। স্টোরেজ ১২৮ জিবি; মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
হেলিও ৬৫-এ IP64 রেটিং রয়েছে, যা ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে Panda High-strength Aluminosilicate Glass। ফোনটিতে Face Unlock-এর পাশাপাশি Side Fingerprint Unlock সুবিধাও রয়েছে।
কানেক্টিভিটির জন্য রয়েছে Dual-band Wi-Fi, GPS, NFC এবং 4G নেটওয়ার্ক সুবিধা। ফোনটিতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, OTG এবং ডুয়াল স্পিকারও রয়েছে। কলের সময় আশপাশের শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে স্পষ্ট রাখার জন্য Intelligent Noise Reduction সুবিধা যুক্ত করা হয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে হেলিও ৬৫-এ রয়েছে Android 16। ফোনটির জন্য Android 17 আপগ্রেডের কথাও উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে Game Booster, Dual Apps, App Lock, Children Space, Mobile Guardian এবং Side Application Bar-এর মতো বিভিন্ন সুবিধা রয়েছে।
হেলিও ৬৫-এর ওজন ২২৫ গ্রাম এবং পুরুত্ব ৯.১ মিলিমিটার। ফোনটি Cosmic Navy Blue, Magnetic Ash ও Silk Green—এই তিনটি রঙে পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টফোনটিতে গ্রামীণফোনের বান্ডেল অফার এর পাশপাশি ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধাও পাওয়া যাবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, হাই রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৬ জিবি পর্যন্ত র্যামের সমন্বয়ে হেলিও ৬৫ মূলত দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজ, বিনোদন ও ছবি তোলার জন্য একটি ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার দিকে গুরুত্ব দিয়েছে।
বিজ্ঞপ্তি/
