নওগাঁর রাণীনগরে দিনের বেলায় শিক্ষকের বাসার গ্রিল কেটে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর রাতে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামের শিক্ষক সুলতান প্রামানিকের বাসায়।
সুলতান প্রামানিক জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
শিক্ষক সুলতান প্রামানিক জানান, প্রতিদিনের ন্যায় গতকাল সকালে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে চলে যান। এরপর দুপুরে খাবারের জন্য বাসায় এসে দেখেন বাসার ভেতরে আলমারি ভাঙা এবং অন্যান্য আসবাবপত্র এলোমেলো হয়ে আছে। তিনি জানান, চোরেরা বাসার দক্ষিণ পাশে বেলকুনির গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর বাসার রুমের ভেতরে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণের এবং ৮ ভরি রুপার বিভিন্ন গহনা ও নগদ সাড়ে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
সুলতান প্রামানিক আরও জানান, তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বগুড়ায় থাকেন এবং তিনি গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, শিক্ষকের বাসায় স্বর্ণালংকার ও রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানিয়ে ফসল রক্ষায় সহায়তা করতে ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে প্রতিষ্ঠিত হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্যোগকালে প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। তবে তাঁরা প্রায় ৮ শতাংশ জমি ভোগদখল করছেন। এ নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা চলমান রয়েছে।
নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে...
