বড়গুল এলাকায় অভিযান চালিয়ে চাকু ও রামদা উদ্ধার করেছে জালালাবাদ থানা–পুলিশ
সংবাদ বিজ্ঞপ্তি · ২৭ অক্টোবর, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন
সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে বড়গুল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এসএমপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়গুল এলাকার আব্দুল কাদের প্রকাশ কাদির (৩৪) এবং বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম এলাকার ময়নুল হোসেন (২৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গুলের এক বাড়িতে আব্দুল কাদিরের শয়নকক্ষে অভিযান চালায়। সেখান থেকে ৪০টি ইয়াবা, একটি সুইচ গিয়ার চাকু, একটি ২১ ইঞ্চি লম্বা ধারালো চাকু এবং একটি ৩৪ ইঞ্চি লম্বা রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুগলে আমাদের খবর পেতে
