বাংলায় সীমান্ত বেড়ার জন্য BSF-কে ১,১৭৭ একর জমি হস্তান্তর
পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপের কথা জানাল সরকার। গত পাঁচ মাসে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রায় ১,১৭৭ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদে রয়েছে ৩৬২ একর জমি।