আটক যুবক আরিফ বাবু ও জব্দ ভারতীয় জিরা। ছবি: কালবেলা
কুড়িগ্রামে ১৭৪ কেজি ভারতীয় জিরাসহ আরিফ বাবু (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) চিলমারী উপজেলা সদর সবুজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক আরিফ বাবু উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা গ্রামের মঞ্জু মিয়ার পুত্র ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিলমারী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারতীয় সীমান্ত পার করে আনা প্রায় ১৭৪ কেজি জিরা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
