
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
পূর্বস্থলীর চাঁদপাড়ায় জমি-জায়গা সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম প্রহ্লাদ প্রামানিক (৪৯)। তিনি পূর্বস্থলীর চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। লক্ষ্মীপুজোর রাতে শ্যালো মেশিন চালাতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের অভিযোগ, ধরমপুর এলাকায় কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
